ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাকের জোলকাদর

ads

ইরান তার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব হিসেবে মঙ্গলবার (২৪ মার্চ) মোহাম্মদ বাকের জোলকাদর-কে নিযুক্ত করেছে। তিনি আলী লারিজানির স্থলাভিষিক্ত, যিনি গত সপ্তাহে এক বিমান হামলায় নিহত হন। নতুন পদে নিযুক্ত হওয়ার পর জোলকাদর দেশের নিরাপত্তা নীতি ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


জোলকাদর আগে ইরান রেভল্যুশনারি গার্ড-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন উচ্চপদে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ২০২০ সাল পর্যন্ত বিচার বিভাগের কৌশল বিষয়ক উপ প্রধান হিসেবে আট বছর দায়িত্বে ছিলেন, যেখানে দেশের বিচারব্যবস্থার কৌশলগত পরিকল্পনা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।তার আগে তিনি আইআরজিসি এর যৌথ স্টাফের প্রধান, আইআরজিসি এর ডেপুটি কমান্ডার-ইন-চিফ এবং অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিভাগের ডেপুটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পদগুলোতে তার নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ দেশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং সামরিক কৌশল নির্ধারণে প্রভাব ফেলেছে। সূত্র: আলজাজিরা 

ads
ads
ads

Our Facebook Page